মেচেদায় ট্রেনের মধ্যে ট্রলি ব্যাগে মিললো যুবকের দেহ,ঘটনায় চাঞ্চল্য

mecheda

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ট্রেনের মধ্যে ট্রলি ব্যাগের ভিতর থেকে এক যুবকের দেহ। বয়স আনুমানিক ৩৫ বছর।
স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ মেচেদা পৌঁছয় ৩৮৩১৩ আপ হাওড়া-মেচেদা লোকাল। তার পর ট্রেনটি কারশেডে চলে যায়। এরপর রাত সাড়ে ১০টা নাগাদ সাফাইকর্মীরা ট্রেন পরিষ্কার করতে আসেন। তখনই ট্রেনের ভিতর দেখতেপান একটি বড় ট্রলি ব্যাগ পড়ে আছে। ব্যাগটি খুলতেই তার ভিতর থেকে উদ্ধার হয় বছর তরতাজা যুবকের মৃতদেহ দেহ।
ব্যাগের ভিতর হাত-পা বাঁধা অবস্থায় রয়েছে। যুবকের পরনে সাদা রঙের জামা আর ছাই রঙের প্যান্ট। সঙ্গে সঙ্গেই সাফাইকর্মীরা আরপিএফ ও জিআরপি-কে খবর দেয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যুবকের শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি।
দেহ উদ্ধার করে পাঁশকুড়া জিআরপি ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *