ফিফার সাসপেনশন প্রত্যাহার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফিফার সাসপেনশন প্রত্যাহার। শেষ পর্যন্ত স্বস্তির খবর ভারতীয় ফুটবলে। উল্লেখ্য, গত ১৬ আগস্ট ফিফা সাসপেনশন জারি করে। ভারতীয় ফুটবলের ওপর এবার তা প্রত্যাহার করা হল। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ২৬ আগস্ট এমনই বার্তা দিয়েছে।
এক্ষেত্রে জানা গিয়েছে,ভারতীয় ফুটবলকে নিয়মের মধ্যে ফিরিয়ে আনার ইঙ্গিত দেওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে আরও জানা যায়, ফিফা সূত্রে জানানো হয় পূর্ব নির্ধারিত মহিলাদের অনূর্ধ্ব -১৭ বিশ্বকাপ ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে। আবার এটিকে মোহনবাগান ও কেরলের এএফসি কাপের ম্যাচ খেলা নিয়ে আর জটিলতা থাকছে না বলে জানা যায়।

