স্বয়ম্ভুর ওপর সমূহ বিপদ! কী করবে জগদ্ধাত্রী?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে চলছে টানটান উত্তেজনা। মল্লিকা দেবের গুলিবিদ্ধ হওয়ার পিছনে রহস্য খুঁজে পেয়েছে জগদ্ধাত্রী। কিন্তু সেই রহস্য উদঘাটনের জন্য তাকে এখন পরিবারের লোকদের থেকেই বাঁচাতে হবে স্বয়ম্ভুকে।

গত পর্বে দেখা গেছে, কৌশিকী নাকি জালচক্রের গাড়িগুলো বের করার জন্যই নির্দেশ দিয়েছে। রাজনাথ তার ছেলে উৎসবকে শাসন করছিল। ঠিক তখনই উৎসব তার বাবাকে শাট আপ বলে। এটা শুনে রাজনাথ রেগে গিয়ে উৎসবকে বলে, সে তার বাবাকে এই কথাটা কি করে বলতে পারলো।

ঠিক তখনই জগদ্ধাত্রী এসে বলে, চাপকে সোজা করে দিতে। সে না পারলে এই কাজটা জগদ্ধাত্রী খুব ভালো পারে। বৈদিহি মুখার্জি বারে বারে বলছে তার ছেলেকে যেন অপমান না করা হয়। জগদ্ধাত্রী মনে করছে এই পুরোহিত মশাই সত্যি কথা বলছে না। তার কাছ থেকে কি করে কথা বার করতে হয় সে সব রকম চেষ্টা করছে।

পরবর্তী পর্বে দেখা যাবে, জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বাঁচাতে পারবে কি না? মল্লিকা দেবের গুলিবিদ্ধ হওয়ার পিছনে রহস্য কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *