আবহাওয়ার খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সোমবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। অতি ভারী বৃষ্টির ইঙ্গিত। দুর্গাপুজোর পূর্বে বাংলায় দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম হবে বলে জানানো হয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের ওপর থাকবে। আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে দক্ষিণবঙ্গে। রোদের তীব্রতা থাকবে এবং আংশিক মেঘলা আকাশ দেখা যাবে । (ছবি: সংগৃহীত)

