আশাহত আশাকর্মীরা

ASHA Workers

তৃণমূল সরকার আশা কর্মীদের আশাহত করেছে। আশা কর্মীদের ১ হাজার টাকা বেতন বৃদ্ধি করার আশ্বাস দিয়েছিল। হাজার টাকা বৃদ্ধিও হয়েছিল। তবে তার কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। বর্তমানে আশা কর্মীদের ভুগতে হচ্ছে,এমনই অভিযোগ। পাশাপাশি আরও অভিযোগ,বিগত ৫ বছর ধরে ইনসেনটিভ দেওয়ার কথা থাকলেও তা বকেয়া রয়েছে। এছাড়া কাজের সুবিধার জন্য ২৩০ টাকা মোবাইল চার্জ বাবদ খরচ দেওয়ার কথা থাকলেও সেটাও বকেয়া রয়েছে। বিগত সরকারের আমলে আশা কর্মীদের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৫ হাজার টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়। আশা কর্মীদের বক্তব্য, ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত বেতন বৃদ্ধি করার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত বেতন বৃদ্ধি নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কলকাতা পুরসভার সামনে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কনট্র্যাকচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এক্ষেত্রে দাবি তোলা হয়,অবিলম্বে আশা কর্মীদের বর্ধিত বেতন বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে হবে। বিগত সরকারের ঘোষণা অনুযায়ী বর্ধিত ১ হাজার টাকা বেতন বাড়াতে হবে। মোবাইল চার্জ বাবদ খরচ দিতে হবে। আশা কর্মীদের অভিযোগ, স্বাস্থ্য সম্পর্কিত কাজের বাইরে গিয়েও বিভিন্ন সরকারি পরিষেবার ক্ষেত্রে কাজ করতে হয়। রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে দিন-রাত কাজ করতে হয়। অথচ সমকাজে সমবেতন তারা পাচ্ছেন না। এই অবস্থার মধ্যে বর্তমান রাজ্য সরকারের কাছে দাবি, অবিলম্বে তাদের বেতন কাঠামো বৃদ্ধি করা হোক। কারণ এই বর্ধিত বেতন বৃদ্ধি গ্রামীণ অঞ্চলের আশা কর্মীরা পাচ্ছেন। অথচ শহর অঞ্চলে বিভিন্ন পুরসভার অধীনে কাজ করা আশাকর্মীরা সেই বর্ধিত বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ। এই মর্মে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কনট্র্যাকচুয়াল ইউনিয়নের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *