আবহাওয়ার পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কালীপুজোর সময়ই আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে সুপার সাইক্লোন “সিত্রাং” । এই সংক্রান্ত বিষয়ে জোর আলোচনা চলছে। বিভিন্ন মহলে উদ্বেগ ও আশঙ্কার কথাও জানা গিয়েছে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং জলবায়ু বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হয়েছে,আগামী ১৭ অক্টোবরের মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে তা সুপার সাইক্লোন হয়ে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে দিল্লির মৌসম ভবন ও আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সতর্কবার্তা নেই । তবে আশঙ্কা একটা থাকছে বলে বিভিন্ন মহলে সতর্কতাও রয়েছে। (ছবি: সংগৃহীত)

