আবহাওয়ার খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোন বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন ভারত মহাসাগর সংলগ্ন এলাকায় স্থায়ীভাবে অবস্থান করছে ৷ এক্ষেত্রে আরও বলা হয়েছে,এই মুহূর্তে সমুদ্রতলের ওপরে তার অবস্থান ৷ শেষ পর্যন্ত তা ঘনীভূত হয়ে সাইক্লোনে পরিণত হবে কিনা,সেদিকে নজর রেখেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এর প্রভাব পড়লে উপকূলের রাজ্যগুলিতে আগামী ৯ নভেম্বর নাগাদ এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন ৷ (ছবি: সংগৃহীত)

