arshodip singBreaking News Others Sports 

নজির অর্শদীপের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দলের পেস বোলার অর্শদীপ সিং। নজির গড়লেন এই বাঁ হাতি পেসার। ভাঙলেন জসপ্রীত বুমরােহর রেকর্ড। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপে এই মুহূর্তে ১০ উইকেট দখল করেছেন অর্শদীপ সিং। ভারতীয় দলের মধ্যে এখন সর্বোচ্চ উইকেট শিকারী অর্শদীপ । টি-টোয়েন্টি অভিষেকের একই বছরে সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার ছিলেন জসপ্রীত বুমরাহ। তাঁর উইকেট সংখ্যা ছিল২৮টি । ২০১৯ সালে নেদারল্যান্ডেসের ব্রন্ডান গ্লোভার ২৮টি উইকেট নিয়ে বুমরাহর রেকর্ড স্পর্শ করেন।সেই রেকর্ড অবশ্য ভাঙতে পারেননি তিনি।বুমরাহের রেকর্ড ভেঙে শীর্ষে পৌঁছলেন অর্শদীপ সিং। ২০২২ সালে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়ার পর তিনি এখনওপর্যন্ত ২৯টি উইকেটের মালিক।

Related posts

Leave a Comment