সারদা মা-ই প্রেরণা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : মা সারদার সীমাহীন ভালোবাসার জগৎ ছিল। তাঁর সান্নিধ্যে থাকা অনেকেই তা উপলব্ধি করতেন। তপস্যা ও মানুষের সেবার দিকেই তাঁর নজর বেশি ছিল। ভগবৎ প্রেম ও আকর্ষণীয় ছিল তাঁর উপদেশ। একসময় স্বামীজি বলেছিলেন,”সব কিছু ত্যাগ করে তপস্যাই আমাদের ব্রত,এই হল আমাদের আদর্শ।”
শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্যদের কাছে চরম কষ্টকর দিনগুলিতে সারদা মা-ই বিশেষ প্রেরণা ছিলেন। মায়ের কথামতো উৎসাহ ও সহনাভূতি পেয়েছেন তাঁরা। আবেগভরে সঙ্ঘজননী পাশে থেকেছেন। শিবজ্ঞানে জীবসেবা করারই পরামর্শ দিয়েছেন। কর্মযজ্ঞে সামিল হওয়ার নির্দেশও দিয়েছেন।
মঠে দুর্গাপুজো হওয়াতে শ্রীমা খুবই খুশি হয়েছিলেন। স্বামীজির উদ্দেশে তিনি বলেছিলেন,”মঠে দুর্গাপূজো করে শক্তির আরাধনা করবে বৈকি। শক্তির আরাধনা না করলে জগতে কোনও কাজ কি সিদ্ধ হয় ?” দেবী সারদা একসময় বলেছিলেন,”ঠাকুর তোমায় দেখছেন,ঠাকুরের শক্তি তোমার ভিতর খেলা করছে। তাঁর কাজের জন্য তোমায় এনেছেন।” (চলবে)
(ছবি: সংগৃহীত)

