আবহাওয়া বার্তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজধানী দিল্লিতে তীব্র শীতের দাপট। হাড় কাঁপানো শীতে নাজেহাল মানুষ। একদিকে শৈত্যপ্রবাহ অন্যদিকে ঘন কুয়াশার আবরণ। ২০২৩ সালের ইংরেজি নববর্ষের শুরুতে কড়া ঠান্ডার প্রভাব কিছুটা কমবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের শীতের হালকা পরশ। তাপমাত্রা কমেছে। এ বছরের শেষ দিকে তা গায়েব হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। (ছবি: সংগৃহীত)

