কেশরীনাথ ত্রিপাঠী-র প্রয়াণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী-র প্রয়াণ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ২০১৪ সালের জুলাই মাস থেকে ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত তিনি রাজ্যপাল পদে আসীন ছিলেন। সংবিধান বিশেষজ্ঞ হিসেবেও তিনি পরিচিত ছিলেন। স্বল্পকালীন সময়ের জন্য তিনি বিহার,মেঘালয় ও মিজোরামের রাজ্যপাল হিসেবেও দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী,মুখ্যমন্ত্রী সহ রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

