নজরে আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আমূল পরিবর্তন হতে চলেছে আবহাওয়ায়। দুর্যোগের সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। থমকে যাবে উত্তুরে হাওয়া। কাল থেকে আবারও বেড়ে যাবে তাপমাত্রা। এক্ষেত্রে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে শীতের আরও একটা স্পেল দেখা যাবে বাংলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

