cyclone and todayBreaking News Others 

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে ফের তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে। বাংলাদেশ সংলগ্ন এলাকায় সমুদ্রতলের ৩.১ কিলোমিটার ওপর পর্যন্ত একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে বলে খবর ৷ এই মুহূর্তে কলকাতা সহ জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ২০-র কাছাকাছি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷

বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৩ শতাংশ বলা হচ্ছে ৷ আবহাওয়ার সর্বশেষ খবরে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় পরিস্থিতি ঘনীভূত হতে চলেছে পশ্চিম রাজস্থান ও পঞ্জাবের ওপর। একটি ঘূর্ণিঝড় সঞ্চালন আবহ তৈরি হতে চলেছে। এক্ষেত্রে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ১.৬ কিলোমিটার।

এর প্রভাবে ২৪ ঘণ্টায় পশ্চিম ভারত ও উত্তর ভারতে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি উত্তর ভারতে বৃষ্টি ও তুষারপাত পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর জেরে প্রভাব পড়ার সম্ভাবনা বিহার, ঝাড়খণ্ড সহ বেশ কিছু রাজ্যে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment