যাদবপুরে বিজ্ঞান স্নাতকোত্তরে আসন বাড়ানোর দাবি

Jadavpur University-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্নাতকোত্তরে আসন বৃদ্ধির দাবি। বিজ্ঞানের স্নাতকোত্তর স্তরে আসন বাড়ানোর দাবি তুলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদ। এ বিষয়ে জানা গিয়েছে, বিজ্ঞান শাখায় স্নাতকে আসন বাড়লেও স্নাতকোত্তরে বাড়ানো হয়নি। আসন না বাড়ালে অনেককে অন্যত্র পড়তে যেতে হবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জুটা-র পক্ষ থেকে বলা হয়, স্নাতক স্তরে অনিয়ন্ত্রিতভাবে আসন বাড়ানোর ফলেই এই সমস্যা তৈরি হয়েছে। স্নাতকোত্তরে আসন বাড়ানোর পরিকাঠামো নেই। আবার ভর্তি কমিটির পক্ষ থেকে পড়ুয়াদের জানানো হয়, নিয়ম অনুযায়ী যত পড়ুয়াকে ভর্তি নেওয়া সম্ভব হবে তা সেই ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ করা যায়, এখন স্নাতকোত্তরে প্রতিটি বিশ্ববিদ্যালয় ৮০ শতাংশ নিজেদের পড়ুয়া ও ২০ শতাংশ অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ভর্তি নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *