উচ্চ মাধ্যমিক : পরীক্ষার জরুরি গাইডলাইন
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। পরীক্ষা শেষ হবে ২৭ মার্চ। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে তৎপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবার বিশেষভাবে সতর্ক । জারি করা হয়েছে কয়েক দফা গাইডলাইনও। তা মেনে চলতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষা কেন্দ্রের পর্যবেক্ষকদেরও এ বিষয়গুলিতে গুরুত্ব দিতে হবে।
পুলিশি নিরাপত্তা নিয়েও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদ। এক্ষেত্রে জানানো হয়েছে, কোনও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মোবাইল বা কোনও রকম ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।বেশ কিছু বিষয়ে পরীক্ষার্থীদের সতর্ক করার জন্য প্রত্যেকটি বিদ্যালয়কে নির্দেশ পাঠানো হয়েছে। অ্যাডমিট কার্ড দেওয়ার সময় প্রত্যেকটি বিদ্যালয়কে এ বিষয়ে জানাতে হবে।
প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কাউন্সিলের পক্ষ থেকে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে থাকবে কড়া নজরদারি। যার দায়িত্ব থাকবে ওই পরীক্ষা কেন্দ্রের পর্যবেক্ষকদের এবং ভেনু সুপারভাইজারদের ওপর। কোনও পরীক্ষার্থী,ভেন্যু সুপারভাইজার বা পর্যবেক্ষক শিক্ষক ও শিক্ষা কর্মীরা পরীক্ষা শেষ হওয়ার আগে কেন্দ্রের বাইরে বেরতে পারবেন না। প্রত্যেকটি কেন্দ্রে রাখা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পুলিশী নিরাপত্তাও। (ছবি: সংগৃহীত)

