আজকের রাশিফল
বুধবার ১৪ চৈত্র ১৪২৯; ই: ২৯ মার্চ ২০২৩
♈/মেষ (Aries): আজ নিছকই আনন্দ ও মজা করার দিন। নিজের লগ্নি ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন। কোন বন্ধুর সমস্যা দুশ্চিন্তাগ্রস্থ করতে পারে। প্রেমের ক্ষেত্র ভালো যাবে। আজ কর্মক্ষেত্রে দ্বিধাদ্বন্দের সম্মুখীন হওয়ার ফলে কর্মে মনোনিবেশে অসুবিধা হতে পারে। শুভ সংখ্যা ২
♉/বৃষ (Taurus): স্বাস্থ্য আজ ভালো থাকবে। কিন্তু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, কারণ কিছু অবহেলা ঝামেলায় ফেলতে পারে। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা। মুগ্ধকারী স্বভাব ও ব্যক্তিত্ব নতুন বন্ধু তৈরি করতে এবং যোগাযোগ উন্নত করতে সাহায্য করবে। অংশীদারিত্বে কোনোও কাজ শুরু করা যেতে পারে। শুভ সংখ্যা ২
♊/মিথুন (Gemini): আজ বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে, চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করা প্রয়োজন, কারণ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আজ সতর্ক থাকা প্রয়োজন কেউ ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। স্ত্রীর দ্বারা মর্যাদা বিরূপভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ৯
♋/কর্কট (Cancer): অসাধারণ মেধাক্ষমতা অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে। আজ এমন ব্যক্তিদের উপদেশে বিনিয়োগ করা যেতে পারে যাদের উদ্ভাবনীমূলক ও ভাল অভিজ্ঞতা রয়েছে। আজ একটি অত্যন্ত অনুকূল দিন। প্রেম এবং ভালোবাসা এক খুশির মেজাজে রাখবে। শুভ সংখ্যা: ৩
♌/সিংহ (Leo): সন্ধ্যার দিকে কিছু আরামের প্রয়োজন রয়েছে। পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আর্থিক সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা। আজ গাড়ি সাবধানে চালানোর প্রয়োজন রয়েছে। প্রেমের উন্মাদনা প্রবল হতে পারে। পেশাদারি কাজে পদোন্নতি বা আর্থিক লাভ হতে পারে। শুভ সংখ্যা: ২
♍/কন্যা (Virgo): নিজের ওপরে অতিরিক্ত চাপ দেওয়া ঠিক হবে না এবং বিশ্রামের প্রয়োজন রয়েছে। আজ, কোনও ব্যক্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা যিনি আর্থিক দিক শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারে। বন্ধুদের উদারতার সুযোগ নিতে দেওয়া ঠিক হবে না। কর্মক্ষেত্র আজ অনুকূলে থাকবে। শুভ সংখ্যা: ৯
♎/তুলা (Libra) কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। আজ খুব বেশি খরচ এড়িয়ে চলা প্রয়োজন। পারিবারিক সদস্যদের দ্বারা নিজের প্রত্যাশা পূরণ নাও হতে পারে। সুন্দর ও উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা। স্বল্পমেয়াদী কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করে সাম্প্রতিকতম ধারণা আয়ত্ব করার প্রয়োজন রয়েছে। শুভ সংখ্যা: ২
♏/বৃশ্চিক (Scorpio): আজ স্বাস্থ্য ও চেহারা উন্নত করার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানের কোন পুরোস্কার গ্রহনের অনুষ্ঠানে আমন্ত্রন পাওয়ায় খুশি লাভ। আজ কাজে কিছু অগ্রগতি দেখতে পাওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে।শুভ সংখ্যা: ৪
♐/ধনু (Sagittarius): উন্নতিকে ব্যাহত করতে পারে এমন বিষাদগ্রস্থতা থেকে দূরে থাকা প্রয়োজন। আজ করোও পরামর্শ ছাড়া অর্থ বিনিয়োগ করা ঠিক হবে না। সঙ্গীর মতামত অগ্রাহ্য করলে তিনি ধৈর্য হারতে পারে। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কারো দ্বারা প্রভাবিত হওয়া ঠিক হবে না। শুভ সংখ্যা: ১
♑/মকর (Capricorn): উচ্ছ শক্তিমাত্রার খাবার থেকে বিরত থাকা প্রয়োজন। আর্থিক দিকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আয়েশি ও অচমকপ্রদ মেজাজে থাকার সম্ভাবনা। দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল আনতে পারে। বাইরে বেরোনো দরকার এবং উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে যোগাযোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে। শুভ সংখ্যা: ১
♒/কুম্ভ (Aquarius): নিজের বেপরোয়া আচরণের ফলে স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকহীন হয়ে উঠতে পারে। সাময়িক ঋণের জন্য যাঁরা আজ কাছে আসছে তাঁদেরকে শুধু উপেক্ষা করে চলা প্রয়োজন। বাস্তবিকতার সাথে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ৮
♓/মীন (Pisces): আজ এমন কিছু জরুরি সিদ্ধান্ত নিতে হতে পারে, যা উত্তেজিত এবং বিচলিত করে রাখবে। অর্থ সঞ্চয়ের গুরুত্ব উপলব্ধি হওয়ার সম্ভাবনা। নতুন সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত লাভদায়ক হবে। প্রেমের উত্তেজনা প্রবল হতে পারে। কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে ভালো ফল প্রদান করবে। শুভ সংখ্যা: ৬
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹
