আজ আবহাওয়া
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:দেশের বিভিন্ন রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে ৷ উত্তর ভারত, মধ্য ভারত থেকে শুরু করে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যে হবে বৃষ্টি ৷ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা সহ কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। হরিয়ানা ও পঞ্জাবে বর্ষাকাল শুরু হওয়ার ইঙ্গিত। আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, উত্তর ভারতের রাজ্যগুলিতে আবার এক দফা বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস। (ছবি: সংগৃহীত)

