কোন পথে ঝড় !
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: এই সময় ঝড়বৃষ্টি -কালবৈশাখীর দেখা মেলে। কালবৈশাখী নয় এবার ভয় সাইক্লোন “মোকা”-র । বঙ্গোপসাগরে এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে চলেছে বলে খবর। বেশ কিছু রাজ্যে সতর্কতা। সাইক্লোন মোকাবিলায় পশ্চিমবঙ্গও সতর্ক। ঝড়-ঝঞ্ঝা সামলানোর জন্য প্রশাসনিক তৎপরতা বেড়েছে। মৌসম ভবন সূত্রের খবর, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাতাসের গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা অবধি হওয়ার সম্ভাবনা। তবে কোন পথে ঝড় তার ইঙ্গিত এখনও মেলেনি। আগামী মঙ্গলবার অর্থাৎ কাল গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা থাকছে বলে খবর ।
(ছবি: সংগৃহীত)

