হাইসুর প্রয়াণে মর্মাহত সঙ্গীত বিশ্ব
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ কোরিয়ার ট্রট ধারার জনপ্রিয় গায়িকা হাইসু ৷ সেই সব গানের জনপ্রিয়তা আজও মানুষের মনে রেখাপাত করে রয়েছে। কোরিয়ান সঙ্গীত নিয়েই পড়াশুনা করেছেন তিনি। গান গাওয়ার ক্ষেত্রে বিশেষ ধরনের স্টাইল ছিল তাঁর। নিজস্ব ঘরানার সেই স্টাইলটির নাম –
পানসোরি ৷ ছোট্ট বয়স থেকেই সঙ্গীত জগতে জনপ্রিয়তা লাভ করেছিলেন এই কোরিয়ান পপ তারকা ৷ ২০১৯ সালে তাঁর একক অ্যালবাম “মাই লাইফ মি” দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন হাইসু ৷ ২৯ বছর বয়সী এই তারকার জীবন এরপর সামনের দিকে এগিয়ে চলে। সঙ্গীতের জয়যাত্রা অব্যাহত থাকে। পারফর্ম করতে করতে জনপ্রিয় মুখ হয়ে ওঠেছিলেন তিনি। তাঁর হঠাৎ প্রয়াণে মর্মাহত সঙ্গীত বিশ্ব। দক্ষতার ছাপ তিনি তাঁর গানের মধ্যে রেখে বিদায় নিলেন। আকস্মিক মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা চলছে। (ছবি: সংগৃহীত)

