ভারতের আর্থিক পরিস্থিতি খারাপ হবে, মত মুডিজের

moodys

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউন পরিস্থিতিতে ব্যাপক ক্ষতি হবে ভারতের।এমনটাই জানিয়েছে মুডিজ।উল্লেখ্য,করোনা ঠেকাতে সারা দেশে লকডাউন জারি করেছে সরকার। এর ফলে চলতি অর্থবর্ষে পূর্বের ৪ দশকের থেকেও খারাপ অবস্থা হওয়ার সম্ভাবনা। আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজ-এর এই পূর্বাভাস।জানা যায়,ব্যয় কমে যাওয়া এবং ব্যবসার মন্দাকেই দায়ী করেছেন ওই আন্তর্জাতিক সংস্থা।প্রসঙ্গত, করোনার পূর্বেই ভারতীয় অর্থনীতিতে মন্দার চেহারা ধরা পড়ে।গত ৬ বছর ধরে জিডিপির হার সর্বনিম্ন হয়ে দাঁড়ায়। লকডাউন পর্বে ভারতীয় অর্থনীতিকে আরও মন্দার দিকে টেনে নিয়ে গিয়েছে বলে মত।তবে আর্থিক এই দুর্দশা কাটানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বেশ কিছু পদক্ষেপও নিয়েছে।এরপরও প্রত্যাশা পূরণে সক্ষম হবে না বলে ধারণা করা হচ্ছে। ২০২১-২২ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি ফের ঘুরে দাঁড়াবে বলে মুডিজ সংস্থা মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *