বিপুল ক্ষতির সম্মুখীন বারুইপুর ও সাগরের বহু মানুষ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউন পর্বে বারুইপুরের ফল ও সাগরের মিষ্টি পান পাতার সঙ্গে যুক্ত চাষীদের অবস্থা করুন হয়ে দাঁড়ায়।এরপর আম্ফানের ধাক্কায় অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। স্থানীয় সূত্রের খবর,আম্ফান ঝড়ে বারুইপুর মহকুমায় কয়েক বিঘা জমির বহু লিচু,জামরুল,সবেদা,করমচা ও আঁশফল গাছ ভেঙে গিয়েছে।এই সময় ফলন্ত ফলের গাছগুলি একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছে।তার ফলে লক্ষ লক্ষ টাকার ফল মাটিতে ও জল-কাদায় নষ্ট হয়েছে। আবার পানচাষীদের আম্ফান পরিস্থিতিতে আরও খারাপ অবস্থা। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে,পান বরজগুলি একেবারে ভূপতিত।প্রসঙ্গত, বারুইপুরের প্রায় ৯০শতাংশ মানুষ ফল চাষ ও ফল ব্যবসার সঙ্গে জড়িয়ে ।এই বিপর্যয়ে চাষী ও ব্যাবসায়ীরা বিপুল ক্ষতির সম্মুখীন ।সব মিলিয়ে এখন তাঁদের মাথায় হাত।

