মাধ্যমিকের ফল প্রকাশের একঝলক
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : আজ মাধ্যমিক ২০২৩ সালের ফল বের হল। এবার ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের ফল
প্রকাশ পেল । গত ৪ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয় । সকাল ১০টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, বেলা ১২টা থেকে ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। কলকাতা এই প্রথম মেধা তালিকার বাইরে রয়েছে। এবার সেরা দশে মোট ১১৮ জন পড়ুয়া রয়েছেন । এবার প্রথম হয়েছেন ১ জন ছাত্রী । দেবদত্তা মাঝি সম্ভাব্য পূর্ব বর্ধমান থেকে ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। দ্বিতীয় স্থান পেয়েছেন ২ জন। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র শুভম পাল,তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১। ৯৮.৭১ শতাংশ নম্বর পেয়েছেন । মালদহের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া রিফাত হাসান সরকার দ্বিতীয় হয়েছেন । তাঁরও প্রাপ্ত নম্বর ৬৯১। একজন ছাত্রীর এ বছর মাধ্যমিকে উল্লেখযোগ্য সাফল্য। কাটোয়া দুর্গাদাস পূর্ব বর্ধমানের বাসিন্দা দেবদত্তা মাজি মাধ্যমিকে এবছর প্রথম স্থান পেলেন । তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭। ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছেন এই পড়ুয়া।
তৃতীয় হয়েছেন ৬ জন পড়ুয়া । উল্লেখ করা যায়,এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৯৭২১২ জন ৷ এ বছর পরীক্ষায় মোট পাশের হার ৮৬.১৫ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলা পাশের হারে শীর্ষে। ৯৬.৮১শতাংশ পাশের হার। দ্বিতীয় কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা। আবার ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ৩ জন ৷ সারভার ইমতিয়াজ, সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল ৬৯০ নম্বর পেয়ে এবারের মাধ্যমিকে তৃতীয় স্থান পেয়েছেন।
মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৮৩ হাজার ৩২১ জন। খাতা দেখেছেন ৪৪ হাজার শিক্ষক। বসিরহাট সাইপালার বাসিন্দা অর্ক মণ্ডল তৃতীয় হয়েছেন। টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র সে। এ বছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি। ২২ শতাংশ বেশি মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল। মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছেন বালুরঘাটের সতীর্থ সাহা। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৭। এছাড়া অর্পণ সেন বর্মণ ৬৮৫ নম্বর পেয়ে অষ্টম স্থান পেয়েছেন বলে জানা গিয়েছে।
(ছবি: সংগৃহীত)

