saubriti and swimmingBreaking News Others Sports 

জাতীয় গেমস সাঁতারে রুপো সৌবৃতির

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: চলতি জাতীয় গেমস সাঁতারে মহিলাদের ২০০ মিটার ব্যাকস্টোক ইভেন্টে রুপো জয়ী হলেন বাংলার সৌবৃতি মণ্ডল। তিনি সময় নিয়েছেন ২:২২.৩৯ সেকেন্ড। সোনা জয়ী হয়েছেন মহারাষ্ট্রের পালক জোশী। মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ব্রোঞ্জ জয়ী হয়েছেন বাংলার জাহ্নবী চৌধুরী। তিনি সময় নিয়েছেন ২৬.৮৯ সেকেন্ড। এই ইভেন্টে সোনা জয়ী হলেন মহারাষ্ট্রের ঋতুজা খাড়ে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment