HoroscopeLifestyle Others 

আজকের রাশিফল

♈/মেষ (Aries): রসিক আত্মীয়স্বজন দুশ্চিন্তা দূর করে কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ এনে দেবে। আজ থেকে অর্থ সঞ্চয় ও অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলা উচিত। বাড়ির উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত। কারো কারোর জন্য নতুন প্রেম উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং এক উচ্ছল মেজাজে রাখবে।শুভ সংখ্যা: ৭

♉/বৃষ (Taurus): কোনও শারীরিক যন্ত্রণায় ভোগার আশঙ্কা রয়েছে, অতএব আরামের প্রয়োজন। আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জনের সম্ভাবনা। পারিবারিক দিক সমস্যাযুক্ত হতে পারে। খালি সময়ে কোনও কারণে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্ত্রীর কাছ থেকে বিশেষ মনোযোগ পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৬

♊/মিথুন (Gemini): আজ আমোদপ্রমোদ ও মজার দিন। শেয়ারে আর্থিক বিনিয়োগে ক্ষতির মধ্যে পড়তে হতে পারে। বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক থাকা প্রয়োজন। উত্তেজনা বজায় থাকলেও পরিবারের সমর্থন সাহায্য করবে। কাজের চাপে মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল বাড়তে পারে। শুভ সংখ্যা: ৪

♋/কর্কট (Cancer): খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। খরচ নিয়ন্ত্রণে রাখতে আত্মীয় বা বন্ধুদের আর্থিক দিক সামলাতে দেওয়া ঠিক হবে না। বিদ্যার্থীদের এমন লোকেদের থেকে দূরে থাকা প্রয়োজন যারা খালি সময় নষ্ট করে। কোনও ধর্মীয় স্থানে ভ্রমণ মানসিক শান্তি এনে দিতে পারে। শুভ সংখ্যা: ৮

♌/সিংহ (Leo): স্বাস্থ্যের কারণে কাজে মনসংযোগে অসুবিধা হতে পারে। সঙ্গীর খারাপ স্বাস্থ্যের কারণে অর্থ ব্যয় করতে হতে পারে। বন্ধুদের দ্বারা দিনটি উজ্জ্বল হয়ে উঠতে পারে। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনা পূর্ণ হবে। দুর্বল দিনচর্যার ফলে আত্মবিশ্বাসের স্তর নীচস্থ থাকতে পারে। শুভ সংখ্যা: ৬

♍/কন্যা (Virgo): অর্থ সাশ্রয়ের প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে। সন্তানের কোনও পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ায় আনন্দলাভ। প্রিয়জন ছাড়া সময় কাটানো অসুবিধার হতে পারে। বিদ্যার্থীদের আজ পড়াশোনায় মন বসাতে অসুবিধা হতে পারে। কোনও রোমান্টিক ভ্রমণ মনে আনন্দ আনবে। শুভ সংখ্যা: ৫

♎/তুলা (Libra): আধ্যাতিকতার জন্য মানসিক স্বাস্থ্য ঠিক রাখা প্রয়োজন। সম্পত্তি সংক্রান্ত বিষয় বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ এনে দেবে। এক খুশি, প্রানোচ্ছল মেজাজ চারপাশের ব্যক্তিদের মনে আনন্দ এনে দেবে। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল ও সাহসী হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ৭

♏/বৃশ্চিক (Scorpio): নিজের চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাওয়া যাবে। অর্থের প্রতি এত বেশি সংবেদনশীল হয়ে ওঠা ঠিক হবে না যাতে সম্পর্কগুলিকে নষ্ট করে। কোন ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল ভাব বিনিময় দিনটিকে নিষ্প্রাণ করে তুলতে পারে। শুভ সংখ্যা: ৯

♐/ধনু (Sagittarius): অকপট ও নির্ভিক মতামত বন্ধুর অহংকারে আঘাত করতে পারে। করোও কাছ থেকে ঋণ নিয়ে থাকলে যে কোনও পরিস্থিতিতে তা আজ ফেরত দিতে হতে পারে। পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে আজ নজর দেওয়া প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। শুভ সংখ্যা: ৬

♑/মকর (Capricorn): কাজের চাপ কিছুটা খিটখিটে করে তুলবে। বন্ধুরা সন্ধ্যেবেলায় আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে দিনটিকে উজ্জ্বল করে তুলবে। প্রিয়জন ছাড়া সময় কাটানো অসুবিধার হতে পারে। নিজের জন্য সময় থাকলেও কর্মক্ষেত্রের কোনও সমস্যা পীড়িত করতে পারে। শুভ সংখ্যা: ৬

♒/কুম্ভ (Aquarius): স্বাস্থ্যের উন্নতির জন্য ভালো দিন। আজ কাউকে ঋণ দেওয়ার প্রচেষ্টা থেকে বিরত থাকা দরকার। পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্ক আনন্দমুখর হবে। বিদ্যার্থীরা তাঁদের মূল্যবান সময় নষ্ট করতে পারে। বৈবাহিক জীবন সম্পকে ভুল ধারণা পোষণ করার আশঙ্কা। শুভ সংখ্যা: ৪

♓/মীন (Pisces): অস্থিতিশীলতার অনুভূতি বিহ্বলতার সৃষ্টি করতে পারে। দিনের শেষে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। শিশুর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগের সৃষ্টি হতে পারে। সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করা প্রয়োজন। আজ গাড়ি চালানোর সময় সতর্ক থাকা প্রয়োজন। শুভ সংখ্যা: ১

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment