আগামীকাল মাধ্যমিকের ফল প্রকাশ
আগামীকাল মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, সকাল ৯টায় ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পাশাপাশি সকাল ১০টার পর থেকে স্কুল থেকে মার্কশীট
সংগ্রহ করতে পারবে। ফল জানার জন্য পর্ষদ বিভিন্ন ওয়েবসাইট জানিয়েছে (www.wbbse.wb.gov.in, wbresults.nic.in) পাশাপাশি প্লে স্টোর থেকে অ্যাপ (Madhyamik Results 2024,fastresult ) ডাউনলোড করে মোবাইলে ফল জানতে পারবেন।

