কল্পতরু উৎসবে শ্রীরামকৃষ্ণের বাণীই হোক পাথেয়
কল্পতরু উৎসব। “ঈশ্বর সব দেখেন, সব শোনেন।”এই উপদেশ মানুষের জীবনে অনেকটাই প্রভাব ফেলে থাকে। এক গভীর সত্যের পথ দেখায়। সাধারণ চোখে আমরা অনেকে মনে করে থাকি, আমাদের জীবনে চলার পথের কাজ, কথা ও ভাবনা কারও নজরে আসে না। হিংসা, অহঙ্কার ও লোভ যেন সব অদৃশ্য থেকে যায়। শ্রীরামকৃষ্ণ দৃপ্তকণ্ঠে বলতে পেরেছেন, “ঈশ্বর কেবল আকাশের দূর কোথাও নন-তিনি মানুষের হৃদয়ের গভীরে বিরাজমান।” তাকে চোখে দেখা যায় না। প্রতিটি ভাবনা ও প্রতিটি দীর্ঘশ্বাসে বিরাজমান।
প্রতিটি কষ্টই অনুভব করা যায়। মানুষকে ঠকানো যেতে পারে, সমাজকে ফাঁকি দেওয়া যেতে পারে,তবে ঈশ্বরকে নয়-কারণ বাহ্যিক আচরণের চেয়ে অন্তরের সত্যই আসল বিষয় । এই বোধ মানুষকে শুধু ভয় দেখানো নয়, মানুষকে সতর্ক ও শুদ্ধ করে গড়ার জন্যই। এমনটা বলার অর্থ- ঈশ্বর সব দেখেন ও সব শুনতে পান,সেই মুহূর্তে অন্যায়ের পথ থেকে সরে আসতে ইচ্ছা প্রকাশ হতে পারে। ঈশ্বর ভাবনায় সংযম আসে, সততা জন্মে। মনে দুঃখের প্রকাশ ঘটলে বিশ্বাসই আমাদের শক্তি জুগিয়ে থাকে। অশ্রু, নীরব প্রার্থনা ও না-বলা যন্ত্রণাও ঈশ্বরের গোচরে থেকে যায়। ১ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ নতুন বছরে,কল্পতরু উৎসবের প্রাক্কালে শ্রীরামকৃষ্ণের বাণীই হোক পাথেয়।

