Unusual Bodily SymptomsHealth 

শরীরে অদ্ভুত লক্ষণ

আমাদের প্রত্যেকের শরীরে কিছু না কিছু অদ্ভুত লক্ষণ আমরা প্রতিদিন লক্ষ্য করে থাকি। তা নিয়ে আমরা বিচলিত হয়ে পড়ি। চিকিৎসা বিজ্ঞান বলছে,এই ধরণের শারীরিক উপসর্গের লক্ষণ দেখা দিলে অযথা চিন্তা না করে প্রয়োজন মতো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক সময় আমরা বেশি হাই তুলি এই বেশি হাই তোলার কারণ হচ্ছে – শরীরে অক্সিজেন কম থাকা।

অনেকের মুখে দুর্গন্ধযুক্ত শ্বাস বের হয়। তা কি কারণে আমরা সঠিকভাবে জানি না। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলে থাকেন,এটা পেটের সমস্যাজনিত কারণে হয়। অনেকের আবার কানে শব্দ হয়। এই শব্দের কারণ হলো- উচ্চ রক্তচাপ জনিত সমস্যা। পুরুষ-নারী উভয়েরই বেশি চুল পড়ার সমস্যায় ভুগতে দেখা যায়। এর মূল কারণ আয়রন ঘাটতি। রাতে পায়ে টান পড়ে অনেকের,এটা ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে হয়। অনেকের আবার আঙুল অবশ হয়ে যাওয়ার লক্ষণ দেখা যায়। এটা শরীরে ভিটামিন B12 কম থাকলে হয়।

অতিরিক্ত ক্লান্তি আসে শরীরে ভিটামিন D কম হলে। হাত-পা ঠান্ডা হয়ে আসে রক্ত সঞ্চালন কম হলে। মাড়ি দিয়ে অনেকের রক্ত পড়ে, শরীরে ভিটামিন C কম হওয়ার কারণেই এমনটা হতে পারে। রক্তে শর্করার পরিমাণ কম সেজন্য মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। জিহ্বা জ্বালা করতে পারে ভিটামিন B কম থাকলে। মাথাব্যথার সমস্যা দেখা দিতে পারে শরীরে জল শূন্যতা তৈরি হলে। অনেকে নাকে গন্ধ কম পান, তার কারণ জিঙ্ক ঘাটতি। পাশাপাশি পা ফুলে যেতে পারে হার্ট ও কিডনির সমস্যা হলে। এই ধরণের শারীরিক উপসর্গের লক্ষণ দেখলে চিকিৎসকের নির্দেশ মতো ওষুধ ও পথ্য খেতে হবে।

Related posts

Leave a Comment