বাংলার নবজাগরণের অগ্রদূত
বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত। শিক্ষাবিদ ও সমাজসংস্কারক। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম-জয়ন্তীতে জানাই বিনম্র শ্রদ্বাঞ্জলি। ‘বর্ণপরিচয়’-এর মাধ্যমে বাংলা ভাষা ও শিক্ষার প্রসারে তাঁর উল্লেখযোগ্য অবদান। এক যুগান্তকারী অবদান রেখে গিয়েছেন তিনি। বাঙালির ইতিহাসে এক চিরস্মরণীয় নাম নারীশিক্ষার প্রসারে তাঁর বিশেষ ভূমিকা যেমন ছিল তেমনি বিধবা বিবাহ নিয়ে জনমত গড়ে তুলেছিলেন তিনি। পাশাপাশি সমাজের অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে নির্ভীক ও নিরলস সংগ্রাম ছিল। দেশের একজন মহান সংস্কারক হিসেবে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল। এক অনন্য মানবতাবাদী হিসেবে তিনি চিহ্নিত। জ্ঞান, অদম্য সাহস, অপরিসীম মানবিকতার জন্য সমাজকল্যাণে দারুন ভূমিকা রয়েছে আজও। তাঁর অঙ্গীকার আমাদের অনুপ্রেরণা। মানুষটির আদর্শ ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মকে আজও দিশা দেয়। জীবনের পথচলার চিরন্তন পাথেয় হয়ে উঠুক,তাঁর জীবন ও আদর্শ।
