বিধাননগর পুরসভার করোনা মোকাবিলায় ওয়ার্ড পিছু ১ লক্ষ

Bidhannagar Municipality

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা মোকাবিলায় ওয়ার্ডপিছু ১ লক্ষ টাকা মঞ্জুর বিধাননগর পুরসভার। মেয়র পারিষদ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। সূত্রের খবর, কাউন্সিলারদের এই টাকা খরচের পুঙ্খানুপুঙ্খ হিসেব সহ খরচের সপক্ষে নথি পুরসভার কাছে জমা দিতে হবে বলেও সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত, বিধাননগর পুরসভা ৪১টি ওয়ার্ডেই করোনা মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি শুরু করেছে। আবার অনেক ক্ষেত্রেই কাউন্সিলাররা নিজেদের মতো করে করোনা মোকাবিলায় কাজ করছেন। এই অবস্থায় সেই কাজ যাতে আরও ভালভাবে করা যায় তার প্রচেষ্টা নেওয়া হচ্ছে। বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানান, পরিকাঠামোগত পরিষেবা ঠিক রাখতেই এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ওয়ার্ডপিছু আরও একটা করে জীবাণুনাশক ছড়ানোর মেশিন দেওয়ার সিদ্ধান্তও গ্রহণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *