romjan namajOthers 

লকডাউন মেনে বাড়িতেই নামাজের আহ্বান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রমজানে মাসে লকডাউন ঠেকাতে লিফলেট বিলির উদ্যোগ পুলিশের।অন্যদিকে লকডাউন মেনে বাড়িতে থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্র্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রমজান মাসে বাড়িতে থেকে উৎসব পালন করার লিখিত আবেদনও তাঁর।জানা গিয়েছে, এমন আবেদন পুলিশের বিভিন্ন থানা থেকে লিফলেট আকারে পৌঁছে দেবে নির্দিষ্ট এলাকাগুলিতে।উল্লেখ্য, করোনার দাপটে শহরের ২২৭টি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে। মুখ্যমন্ত্রী লিফলেটে তাঁর বার্তায় জানালেন, এবার পরিস্থিতি আলাদা।এতদিনে এই করোনা ভাইরাস এর ভয়াবহতা সম্পর্কে সকলে সচেতন হয়েছে।মারণ ব্যাধির মোকাবিলায় বিশ্বজুড়ে লকডাউন চলছে।বৃহত্তর স্বার্থে বর্তমান পরিস্থিতি বিচার করে সমগ্র বিশ্বব্যাপী মানুষ বাড়িতে বসে নামাজ ও ইফতেহার পালন করছে।বাড়িতে বসে নামাজ ও ইফতেহার পালন করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related posts

Leave a Comment