করোনার হদিশ দেবে এক্সরে স্ক্যানার-দাবি অধ্যাপকের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ শরীরে COVID-19 বাসা বেঁধেছে কিনা, তার হদিশ পাওয়া যাবে মাত্র ৫ সেকেন্ডে।এমনই দাবি রুরকির এক অধ্যাপকের।কমল জৈন নামে ওই অধ্যাপক দাবি করেছেন, এক্স রে স্ক্যানারে ৫ সেকেন্ডেই সন্দেহভাজন রোগীর শরীরে করোনা আছে কিনা তা জানা যাবে। ওই অধ্যাপক ৪০দিনের চেষ্টায় একটি সফটওয়ার তৈরি করেছেন।এমনকী তিনি পে টেন্টেরও দাবি করেছেন।আইসিএমআর-কে ওই সফটওয়ার পরীক্ষা করে দেখতে অনুরোধ করেছেন।তাঁর আরও দাবি, এই সফটওয়ার ব্যবহার করলে খরচ কমবে।পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের ঝুঁকিও কমবে।

