সাহায্যের আর্জি যুবরাজ চার্লসের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ যুবরাজ চার্লস এবার ভারত সহ দক্ষিণ এশিয়ায় সাহায্যের হাত বাড়ালেন। মারণ ভাইরাসে ক্ষতিগ্রস্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সহ এশিয়ার দেশগুলি।সূত্রের খবর, গরীব মানুষের সাহায্যে তিনি ইতিমধ্যেই ২০০৭ সালে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট গঠন করেছেন।করোনা পরিস্থিতিতে আপৎকালীন তহবিলে সাধ্যমতো সাহায্যের আহ্বানও জানালেন। ব্রিটেনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের কাছে তিনি আর্থিক সাহায্যে চেয়ে আবেদন করেছেন।এই কঠিন পরিস্থিতিতে গরিব মানুষের সাহায্য দেওয়ার লক্ষ্যে যুবরাজ এক ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে এশীয় বংশোদ্ভূতদের করোনা রুখতে তাঁদের নিজের দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আহ্বান জানলেন।

