“হ্যান্ড অফ গড” মন্তব্য মারাদোনার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বর্তমান পরিস্থিতিতে বিশ্বকে বাঁচানোর জন্য প্রয়োজন “হ্যান্ড অফ গড “। এমনই মন্তব্য করলেন দিয়েগো মারাদোনা।গত বছর সেপ্টেম্বরে মাসে আর্জেটিনার জিমনাসিয়া ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন দিয়েগো।তাঁর প্রশিক্ষণে থাকা ক্লাব জিমনাসিয়া অবনমনের মুখোমুখি হয়।আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন করোনা পরিস্থিতিতে ঘরোয়া লীগ বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করে। তাঁর “হ্যান্ড অফ গড”-এর স্পর্শে রেহাই পেয়েছে জিমনাসিয়া ক্লাব।উল্লেখ করা যায়, ১৯৮৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হাতের ফ্লিকে ইংল্যান্ডের গোলকিপার পিটার শিল্টনকে পরাজিত করে গোল করেছিলেন মারাদোনা। এক্ষেত্রে রেফারির নজর এড়িয়ে যায়। সেই গোল “হ্যান্ড অফ গড “নামে পরিচিত হয়। এবার সেই “ঈশ্বরের হাত” দিয়ে করোনা নির্মূল করতে পারলে তিনি আরও খুশি হতেন বলে মন্তব্য করলেন।

