ইউজিসির গাইডলাইনকে মান্যতা কলেজ-বিশ্ববিদ্যালয়ের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউন পরিস্থিতি ঠিক হলে রাজ্যের বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির পরীক্ষাগুলি হবে কম করে এক মাস বাদে। রাজ্যের শিক্ষামন্ত্ৰী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন উপাচার্যদের বৈঠকের মাধ্যমে এমনই সিদ্ধান্ত নেওয়া বলে জানা গিয়েছে। ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশন পরীক্ষা ও শিক্ষাবর্ষ নিয়ে গাইডলাইনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই গাইড লাইনের উপর মতামত দিয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটির উপাচার্যরা।সূত্রের খবর, দিন বৈঠকে বেশির ভাগ উপাচার্যই পরীক্ষার বিষয়ে গুরত্ব দিয়েছেন। চুড়ান্ত বর্ষের পরীক্ষা এবং ফাইনাল সেমিষ্টার কি পদ্ধতিতে নেওয়া যাবে তা ঠিক করার দায়িত্ব সংশ্লিষ্ট ইনিভার্সিটিরগুলির উপরেই। অন্যদিকে অন্তর্বর্তী সেমিস্টার গুলির পরীক্ষা কবে হবে তা পরবর্তী সময়ে ঠিক করে নেবে ইউনিভার্সিটিগুলিই।

