চন্দননগরে সিসি ক্যামেরা ও ত্রাণ বন্টন

CC Tv

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চন্দননগরে বসছে ১০০ সিসি ক্যামেরা। সূত্রের খবর, জেলা প্রশাসন চন্দননগরের উর্দিবাজার এলাকাকে কড়া নজরদারির অধীনে আনতে ১০০ সিসি ক্যামেরা বসাচ্ছে। জানা গিয়েছে, ওই এলাকার দুটি ওয়ার্ডে দুটি হিলিয়াম বেলুনের সাহায্যে নজরদারির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জেলাশাসক ওয়াই রত্নাকর রাও জানান, পরিবর্তিত পরিস্থিতিতে আরও কিছু বাড়তি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সূত্রের আরও খবর, হুগলির হারিট, মালিপাড়া-সহ একাধিক এলাকার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন মন্ত্রী তপন দাশগুপ্ত। আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তীকে নিয়ে হারিটে হাট বসিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানা যায়। এখানে প্রায় ২০ রকমের খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিস বিলি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *