factarySports 

কারখানা খোলার সুরক্ষায় কেন্দ্রীয় নির্দেশিকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউন পরিস্থিতিতে উৎপাদন বন্ধ।হঠাৎ উৎপাদন শুরু করলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।এবার সেদিকে নজর দিতে নির্দেশিকা জারি করল কেন্দ্র।উল্লেখ্য,বিশাখাপত্তনমের এলজি পলিমার্সের কারখানায় বিষাক্ত গ্যাস দুর্ঘটনায় পরে এ ব্যাপারে আর ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্রীয় সরকার। আবার অনেকদিন ধরে কারখানাগুলি বন্ধ থাকলে তা চালু করলে লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদনও করা সম্ভব হয় না । অন্যদিকে কারখানাটি বন্ধ থাকায় যান্ত্রিক সমস্যাও দেখা দিতে পারে।সেক্ষেত্রে কারখানা চালু করতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনাও হতে পারে।আবার কাঁচামাল রাখা,পণ্য মজুত ছাড়াও কর্মচারীদের সুরক্ষার বিষয়টি সুস্পষ্টভাবে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

Related posts

Leave a Comment