অম্বেডকরের ১৩১ তম জন্ম বার্ষিকীতে ছুটি ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বি আর অম্বেডকরের জন্মদিনে ছুটি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ১৪ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা। বিবৃতি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে, ওই দিন দেশব্যাপী কেন্দ্রীয় সরকারের অফিস সহ কলকারাখানা বন্ধ থাকবে। পাশাপাশি দেশের সমস্ত সরকারি ব্যাঙ্ক ও পোস্টঅফিসগুলিও বন্ধ রাখা হবে।
উল্লেখ করা যায়,প্রতি বছর সংবিধান রচয়িতার জন্মদিন পালন করা হয়। এবার ছুটি ঘোষণা করা হল। সব মন্ত্রককে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। গত বছরও ১৪ এপ্রিল ছুটি ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। বি আর অম্বেডকরের ১৩১ তম জন্ম বার্ষিকী। বাসাহেব অম্বেডকরের আসল নাম ভীমরাও রামজি আম্বেদকর।
১৪ এপ্রিল ১৮৯১ সালে তিনি জন্মগ্রহণ করেন। ১৮৯৭ সাল থেকে তাঁরা মুম্বইয়ের বাসিন্দা ছিলেন। ১৯০৭ সালে ম্যাট্রিক পাশ করে এলফিনস্টোন কলেজে ভর্তি হয়েছিলেন। ১৯১২ সালে বম্বে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন। কর্মজীবনে দেশের জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছেন।

