বিশ্ব স্বাস্থ্য সংস্থা

World Health Organization

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)। ১৯৪৮ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর প্রতিষ্ঠাতা দিবস। এর জন্য আজকের দিনটিতে গোটা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হল- জাতিসংঘের এক বিশেষ সংস্থা। যা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের হয়ে কাজ করে থাকে। এই সংস্থার মূল উদ্দেশ্য “সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা”।

১৯৪৮ সালের ২৪ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। গোটা বিশ্বব্যাপী ৬টি আধা-স্বায়ত্তশাসিত আঞ্চলিক কার্যালয় ও ১৬০টি ভুমি অফিসের সাথে সদর দপ্তরও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *