দখিনা বাতাস ও বৃষ্টির পূর্বাভাস

weather and cludy

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দখিনা বাতাস রয়েছে। তার জেরে জলীয়বাষ্প প্রবেশ করছে। দার্জিলিং ও আলিপুরদুয়ার সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। জলপাইগুড়ি কোচবিহার ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা ।

এছাড়া মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টির কথা বলা হচ্ছে। দক্ষিণবঙ্গে এখন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তাপমাত্রা তেমন বেশি না হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। দখিনা বাতাস বয়ে যাওয়ার জন্য গরম কম অনুভূত হবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *