লেখক-নাট্যকার জর্জ বার্নার্ড শ-র জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আইরিশ লেখক ও নাট্যকার জর্জ বার্নার্ড শ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। ১৮৫৬ সালের ২৬ জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন। লেখক ও বুদ্ধিজীবীদের নিয়ে তিনি “ফেবিয়ান সোসাইটি” গড়েছিলেন। তাঁর অনেক কালজয়ী নাটক রয়েছে। ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন। “দা ডক্টরস ডিলেমা”,”সিজার অ্যান্ড কিওপেট্রা” সহ ৬০টির বেশি নাটক রচনা করেছেন। তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

