আবহাওয়ার খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কলকাতা সংলগ্ন কয়েকটি জেলায় মাঝারি মানের বৃষ্টি হয়েছে। আকাশ অনেকটাই মেঘলা। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, সারাদিনই মেঘলা আকাশ দেখা যাবে ৷ কোথাও কোথাও হালকা ও মাঝারি বৃষ্টি হবে ৷ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে ৷ পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতার কথাও বলা হয়েছে।
(ছবি: সংগৃহীত)

