election and abbas siddikiOthers Politics 

নন্দীগ্রামে বামেদের ধর্মনিরপেক্ষতার প্রশংসায় আব্বাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মহারণের নন্দীগ্রামে আব্বাস। “বামেরাই বিজেপিকে আটকেছে ৩৪ বছর”,এমনই মন্তব্য করলেন আব্বাস সিদ্দিকি। নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সমর্থনে জনসভায় তাঁর মন্তব্য, “৩৪ বছর কিন্তু এ রাজ্যে বিজেপিকে আটকেছে বামেরাই। তাই বিজেপিকে আটকাতে হলে নন্দীগ্রামে সিপিএম আর বাকি জায়গাগুলিতে সংযুক্ত মোর্চার প্রার্থীদের ভোট দিন।”

বঙ্গ রাজনীতিতে চর্চার মূল কেন্দ্র এখন নন্দীগ্রাম। দুই হেভিওয়েট প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,নন্দীগ্রামের লড়াই মূলত তৃণমূল বনাম বিজেপির মধ্যে। নন্দীগ্রামে ‘বড় ফ্যাক্টর’ হতে চলেছে বাম তথা সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী। নন্দীগ্রাম স্টেট ব্যাঙ্কের মাঠে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে জোট প্রার্থীর সমর্থনে আব্বাস সিদ্দিকির বক্তব্য, “আমাদের প্রলোভন দেখিয়ে গোলাম করে রাখা হয়েছে। আমরা গোলামি চাই না, অধিকার চাই।”

উল্লেখ করা যায়, জোটের আসন বণ্টনে বাম শরিক সিপিআইয়ের ভাগে থাকা নন্দীগ্রাম আসনটি প্রথম দিকে দাবি করেন আব্বাস ও তাঁর দল। পরবর্তীতে শেষ পর্যন্ত ওই আসনে প্রার্থী হয়েছেন বামফ্রন্টের বড় শরিক সিপিএমপ্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর সমর্থনেই আব্বাস সিদ্দিকি প্রচারে গেলেন। নন্দীগ্রামে খেলা ঘোরানোর চেষ্টা অব্যাহত বাম শিবিরের ।

নির্বাচনী সমীকরণ অনুযায়ী,১নম্বর ও ২ নম্বর ব্লক নিয়ে নন্দীগ্রাম বিধানসভা। নন্দীগ্রাম-২ ব্লকের ৭টি গ্রামপঞ্চায়েত এলাকায় হিন্দু ভোটের প্রাধান্য রয়েছে। এই কেন্দ্রের তেখালির মাঠে বিজেপি-র পক্ষ থেকে জনসভা করে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গো হত্যা ও বাংলার পুজো-পার্বন সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরেন। যোগী আদিত্যনাথের সভার পরদিনই নন্দীগ্রামে হাজির হলেন “ভাইজান”। সভামঞ্চে বামেদের ধর্মনিরপেক্ষতার প্রশংসা ও ৩৪ বছর ধরে উগ্র ধর্মীয় উসকানি রুখে দেওয়ার জন্য তারিফ করলেন।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment