Teacher-3Education Others 

উচ্চ ডিগ্রিতে শিক্ষকের প্রাপ্য বাড়তি বেতন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উচ্চ ডিগ্রিতে বাড়তি বেতন। সূত্রের খবর, স্নাতক (অনার্স) শিক্ষকের ক্ষেত্রে উচ্চতর ডিগ্রির পড়াশোনা শেষ করতে হলে জেলা স্কুল পরিদর্শকের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। উল্লেখ করা যায়, শিক্ষক নিয়োগপত্র পাওয়ার পূর্বেই উচ্চতর পাঠ্যক্রমে নাম লিখিয়ে থাকলে তবেই এই নির্দেশ কার্যকর হবে। এক্ষেত্রে মিটিয়ে দিতে হবে ওই শিক্ষকের প্রাপ্য বাড়তি বেতন।

সূত্রের আরও খবর, ২০১৩ সালে জলপাইগুড়ির পেটকাঠিডাঙা জুনিয়র হাইস্কুলের শিক্ষক অনিমেষ চৌধুরির দায়ের করা মামলায় এমনই রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফ। এ বিষয়ে জানা গিয়েছে, ২০১১ সালের অনিমেষবাবু এমএসসি পড়ার সময় এসএসসি-র মাধ্যমে অঙ্ক (অনার্স) ক্যাটেগরিতে চাকরি পান। এরপর এমএসসি পাশ করে তিনি স্নাতকোত্তর স্তরের বেতনক্রম চেয়ে ডিআই-এর দফতরে আর্জিও জানিয়েছেন।

এক্ষেত্রে তা বাতিল করে জানানো হয়, এমএসসি পড়ার জন্য ওই শিক্ষক ডিআই দফতরের অনুমতি নেননি। এই অবস্থায় বিচারপতি শরাফ নির্দেশ দিয়েছেন, ২০১২ সালে এমএসসি পাশের সময় থেকে মামলাকারীর সব বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এই সংক্রান্ত বিষয়ে আরও জানানো হয়েছে, এই রায় অনুযায়ী বকেয়া প্রাপ্য পেতে হলে ভুক্তভোগী অন্য শিক্ষকদেরও মামলা করে সমস্যার জানাতে হবে। উল্লেখ করতে হবে এই রায়ের বিষয়টিও।

Related posts

Leave a Comment