প্রয়াত হলেন অভিনেতা কিশোর নন্দলস্কর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন অভিনেতা কিশোর নন্দলস্কর (৮১)। ‘বাস্তব’, ‘সিঙ্ঘম’, ‘সিম্বা’-র মতো একাধিক হিট ছবিতে কাজ করেছেন তিনি ৷ গত মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। হিন্দির পাশাপাশি বহু মারাঠি ছবি ও সিরিয়াল জগতে সুনামের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
পরিবার সূত্রে খবর, গত সপ্তাহে তাঁর শ্বাসজনিত সমস্যায় ভুগতে শুরু করেন। তাঁর অক্সিজেন লেভেল দ্রুত পড়তে থাকে ৷ এরপর তাঁকে ভর্তি করা হয় থানের একটি কোভিড-১৯ সেন্টারে। কিশোরের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওই কোভিড সেন্টারে এদিন দুপুর প্রায় ১টার কাছাকাছি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সিনেমা জগতে শোকের ছায়া।

