ওড়িশায় মর্মান্তিক রেল বিপর্যয় : দুর্ঘটনার কবলে করমণ্ডল

train accident

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : মর্মান্তিক দুর্ঘটনা। ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার কাছে বালেশ্বরের বহংগাবাজার স্টেশনে গতকাল সন্ধেবেলায় ঘটে এই বিপর্যয়। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে কীভাবে ঘটল এই ভয়াবহ রেল দুর্ঘটনা,তা নিয়ে চলছে জোর জল্পনা। সূত্রের খবর অনুযায়ী
জানা গিয়েছে, ওড়িশার বালেশ্বরের কাছে একই লাইনে একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে করমণ্ডল এক্সপ্রেসের।
অন্যদিকে রেলের প্রাথমিক তদন্তের খবর অনুযায়ী জানা যায়, চেন্নাইমুখী আপ করমণ্ডল এক্সপ্রেস ভুল লাইনে প্রবেশ করার ফলেই এই ভয়াবহ বিপর্যয়। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই রেল দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণও। চলছে উদ্ধারকার্য। সূত্রের আরও খবর, দুর্ঘটনায় প্রায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আহতও হয়েছেন প্রায় ১০০০জনেরও বেশি। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *