গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে প্রশাসনিক প্রয়াস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আম্ফানে পুরোপুরি বিধ্বস্ত জেলার ২৯টির মধ্যে ২০টি ব্লকের জনজীবন।রোজগার হারিয়ে নিঃস্ব বহু মানুষ।পুনরায় তাঁদের স্বাভাবিক জীবনে ফেরাতে কিছু পদক্ষেপও গ্রহণ করল প্রশাসন। এর প্রধান উদ্দেশো হল- গ্রামে থেকেই কাজের ব্যবস্থা করা।সূত্রের খবর, লকডাউনে দক্ষিণ ২৪ পরগনার ভেঙে পড়া গ্রামীণ অর্থনীতির হাল ফেরাতে ২.৭ লাখ কর্মদিবস সৃষ্টি করা হয়েছে।বয়স ও কার্যক্ষমতা অনুযায়ী কে কি কাজ করতে পারবে তার পরিকল্পনাও নেওয়া হয়েছে।জানা যায়, পরিযায়ী শ্রমিকরাও ওই কর্মদিবসের অধীন।পাশাপাশি প্রায় ৩১ হাজার পরিযায়ী শ্রমিকদেরও কর্মসংস্থানের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। আরও
জানা যায়,,ভেঙে যাওয়া ঘর নির্মাণ,বিদ্যুতের খুঁটি, ও টিউব অয়েল বসানোর কাজ,নদী বাঁধের জন্য মাটি কাটা, পানের বরজ তৈরি প্রভৃতির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

