আজ শুধু গানের দিন

MUSIC Day

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজ ২১জুন বিশ্ব সংগীত দিবস।পুরনো একটি গানের কথা দিয়েই বলা যায়-“এ শুধু গানের দিন…….”। বাঙালি তথা বিশ্বের সংগীত প্রেমী মানুষের কাছে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে।গান ই যে জ্ঞান তা বারে বারে প্রমাণিত হয়েছে।সংগীত সাধকরা ডুবে থাকেন গানের সাধনায়। ভারতে সুপ্রাচীন কাল থেকে বহু সংগীত সাধক তাঁর সৃষ্টি তুলে ধরেছেন।বাংলাতেও সংগীতের দিকপাল মানুষের আবির্ভাব হয়েছে। বাংলার বুকে রবীন্দ্র-পরবর্তী গীতিকার, সুরকার, গায়ক আমাদের মন পুলকিত করেছে তাঁদের সংগীতের মহিমায়।প্রেমের গান, রাজনৈতিক গান, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত,ম নজরুল গীতি, পল্লিগীতি, বাউল গান, সিনেমার গান, আধুনিক গান সহ ভক্তিগীতি বাংলা তথা ভারতের সমৃদ্ধি ঘটিয়েছে। অন্যদিকে আধুনিক বাংলা গান তিনের দশক থেকে সাতের দশকের মধ্যে বিচিত্র প্রভাব ফেলেছে। গান নিয়ে পরীক্ষা- নিরীক্ষাও থেমে থাকেনি।আজও তা সমান তালে চলছে। কীর্তন থেকে পল্লিগীতি গ্রামীণ জীবনে বাঙালির মন ও ভাবনাকে প্রভাবিত করেছে। বহুমুখী গানের প্রতিভাদের আজও খুঁজে পাওয়া যায় বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *