অ্যাডমিট কার্ড নিট-জেইই ২০২০
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রকাশিত নিট-জেইই ২০২০ অ্যাডমিট কার্ড।সূত্রের খবর, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পূর্বেই জানিয়েছিল, নিট ২০২০ এবং জেইই ২০২০ পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হবে। উল্লেখ করা যায়, জেইই(মেন) পরীক্ষা ২০২০ হবে ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর হওয়ার কথা। আবার,সর্বভারতীয় মেডিক্যাল (নিট ২০২০) হওয়ার কথা ১৩ সেপ্টেম্বর।সূত্রের আরও খবর,এই অ্যাডমিট কার্ডই পরীক্ষার্থীদের হল টিকিট হিসেবে কাজ করবে। এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, ৯৯ শতাংশ পরীক্ষার্থীদের তাঁদের প্রথম পছন্দের কেন্দ্র দেওয়ার চেষ্টা করা হয়েছে।

