আফ্রিকার বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আফ্রিকার বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। সূত্রের খবর, ইথিওপিয়ায় নীল নদের একটি উপনদীতে নির্মিত বাঁধ থেকে জলবিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁস নামে বাঁধটি ৫ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, এটিই এখন আফ্রিকার বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প।

