টি-টোয়েন্টি সিরিজে অনবদ্য কুশল মেন্ডিস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জেতালেন মেন্ডিস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা থেকে শ্রীলঙ্কাকে রেহাই দিলেন কুশল মেন্ডিস। তিনি ৫৮ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেছেন। শ্রীলঙ্কা শেষ ম্যাচে জয় পেল ৫ উইকেটে। প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৫৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন ম্যাথু ওয়েড। প্রত্যুত্তরে এক বল বাকি থাকতে ৫ উইকেটে ১৫৫ রান তুলে ম্যাচ জয়ী হয় শ্রীলঙ্কা।

